নাটোর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অর্জন করলেন হাসানুল হক হাসান-
মো: সাকিব হোসাইন
নাটোর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন হাসানুল হক হাসান। তিনি সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এডিসি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীর হাতে সম্মাননা তুলে দেন। এ সময় তিনি হাসানুল হক হাসানের এই কৃতিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য উৎসাহ প্রদান করেন।
হাসানুল হক হাসান তার এই অর্জনের জন্য শিক্ষক, অভিভাবক ও সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
