মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিতঃ
মোঃরুবেল রানা মেহেরপুর সদর উপজেলা প্রতিনিধি
অদ্য ২৪/০৫/২০২৬ খ্রি. সকাল ০৮:০০ ঘটিকায় মেহেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সদের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন মেহেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয়। এসময় পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত খেলাধুলা, শরীর চর্চা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব নাভিদ তাসনিম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), মেহেরপুর।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), মেহেরপুরসহ বিভিন্ন পদের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন ।
