Author: News Desk

সিরাজগঞ্জ কাজিপুরের গান্ধাইল সাব-রেজিস্ট্রি অফিসে নকলনবিশ মোঃ বাছেদের দালালি, অতিষ্ঠ সাধারণ মানুষ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল সাব-রেজিস্ট্রি অফিসে নকলনবিশ বাছেদের বিরুদ্ধে দালালি, অতিরিক্ত টাকা আদায় ও ভুয়া দলিলের মাধ্যমে জমি রেজিস্ট্রেশনের অভিযোগ উঠেছে। এতে সাধারণ সেবাগ্রহীতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী একটি দলিলের নকল তুলতে যেখানে প্রায় ৭০০ টাকা খরচ হওয়ার কথা, সেখানে নকলনবিশ বাছেদ বিভিন্ন অজুহাতে সেবাগ্রহীতাদের কাছ থেকে প্রায় ৭ হাজার টাকা পর্যন্ত আদায় করছেন। প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত করে দেওয়ার কথা বলে তিনি এভাবে অতিরিক্ত অর্থ নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও ভুয়া দলিল তৈরি করে জমি রেজিস্ট্রেশন করে…

Read More

নির্বাচনি প্রতিশ্রুতি পুরনে আজ নিজ এলাকায় আসছেন সমাজকল্যাণ মন্ত্রী ইব্রাহিম হোসেন হিলি দিনাজপুর প্রতিনিধি। “স্বপ্ন নয় বাস্তব” বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে জোড়ালো ভাবে কাজ শুরু করেছেন দলটির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে আজ সারাদেশের ১৩ উপজেলার ১৫ টি ইউনিয়নের ১৪ টি ওয়ার্ডে পাইলটিাং প্রোগ্রাম হিসেবে রাজধানীর কড়াইল ও ভাসানটেক বস্তিতে সরকারি ভাবে ফ্যামিলি কার্ডের অনুষ্ঠানি উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে ওই দিন সুবিধা জনক সময়ে দ্বায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সংসদ সদস্য এমপিরা নিজ নির্বাচনি এলাকায় এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন তাঁরা। তারই অংশ হিসেবে দিনাজপুর-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য ও…

Read More

মাধবদীতে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: বাড়িতে হামলা, নারীসহ আহত ৫ আর এ লায়ন সরকার, নরসিংদী নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের কামারচর এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) বিকেল প্রায় ৪টার দিকে ছোট কামারচর এলাকায় জয়নাল আবেদীন নামে এক ব্যক্তির ফসলি জমিতে ক্রিকেট খেলার বল পড়ে। এতে তিনি ক্ষুব্ধ হয়ে খেলোয়াড়দের বাধা দেন এবং বকাঝকা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিকেল প্রায় ৫টার দিকে বড়…

Read More

টেকনাফে দুই ছেলের মারধরে বাবার মৃত্যু মোহাম্মদ কায়সার উদ্দিন উপজেলা প্রতিনিধি টেকনাফ কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরান পাড়া এলাকায় সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নিজের পিতাকে লুকিয়ে রেখে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত আনুমানিক ১২ টার দিকে। নিহত ব্যক্তি কালা মিয়া (৭০)সাবরাং ইউনিয়নের পুরান পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে নিহতের দুই ছেলে মনিরুল আলম ও শাকেরের নাম উঠে এসেছে। এছাড়া মনিরুল আলমের স্ত্রী ও তার দুই সন্তানকেও ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, মনিরুল আলম ও…

Read More

গলাচিপায় একই পরিবারের তিনজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। মোঃ সুমন খান গলাচিপা প্রতিনিধি আজ বিকেল পাঁচটায় গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল মন্নান এর ছেলে মো. আহসান হাবিব দুলাল তার নিজ বাড়িতে বসে একই গ্রামের মন্নান সরদার ও তার দুই ছেলের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন এলাকায় প্রভাব খাটিয়ে কৃষকের ফসলি জমিতে গরু দিয়ে ফসল নষ্ট করা, বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন করাসহ কথায় কথায় মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা তার নেশা ও পেশা। এ পর্যন্ত তিনি শতাধিক মানুষের নামে মামলা করেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন…

Read More

কচুয়ায় কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা, লোকলজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা কচুয়া প্রতিনিধি মো: মুন্না শেখ বাগেরহাটের কচুয়া উপজেলায় এক কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর লোকলজ্জার ভয়ে ওই কিশোরী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে। ঘটনাটি উপজেলার কাকারবিল এলাকায় ঘটেছে। বর্তমানে ওই কিশোরী বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালমাঠ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ওই শিক্ষার্থীকে একা পেয়ে কাকারবিল ইউনিয়নের মহসিন সরদারের ছেলে রোহান (২০) শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। এ সময় কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পর রোববার (৯ মার্চ) সকালে লোকলজ্জার…

Read More

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত আব্দুল আওয়াল : চাঁপাইনবাবগঞ্জ : পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ ১৯ রমজান টাউন ক্লাবে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ মিজানুর রহমান। ইফতার মাহফিলে বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জার গিফারী। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও…

Read More

নওগাঁ জমি সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট শিবলু – জিসান, নওগাঁ নওগাঁর মান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের ভাড়াটিয়া কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, সাদা পোশাকে থাকা কয়েকজন পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় প্রতিপক্ষের লোকজন এ হামলা চালায়। সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সতিহাট বাসস্ট্যান্ডের অদূরে শ্রীরামপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আমছের আলী প্রামাণিক নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছেন। আটক আমছের আলী প্রামাণিক রাজশাহীর বাগমারা উপজেলার খামারগাঁ গ্রামের মৃত ইসমাইল প্রামাণিকের ছেলে। ভুক্তভোগী পরিবার জানায়, হামলাকারীরা রামদা ও দেশীয় অস্ত্র…

Read More

নওগাঁয় ফসলী মাঠে ড্রোন দিয়ে কীটনাশক প্রয়োগ! শিবলু – জিসান, নওগাঁ কৃষিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নত বিশ্বে ব্যবহৃত কৃষি প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এদেশেও ব্যবহৃত হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি। এতে সময়, শ্রম ও খরচ কম লাগায় লাভবান হচ্ছেন কৃষক। গত শুক্রবার নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা গ্রামের কৃষি উদ্যোক্তা ওবাইদুর রহমান জুয়েল তার ড্রাগন, আম ও আলুর ক্ষেতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে কীটনাশক প্রয়োগ করেন। কৃষি কাজে এমন আধুনিক প্রযুক্তির ব্যবহার তাক লাগিয়ে দিয়েছে স্থানীয় এ প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের। হাতে-কলমে তারা প্রত্যক্ষ করেন এমন আধুনিক কষি প্রযুক্তির ব্যবহার। জমিতে বিষ প্রয়োগ করে বাড়ী ফিরছিলেন আনিসুর রহমান বুধু। বাড়ী…

Read More

কটিয়াদীতে ২নং সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নে বাগপাড়া গ্রামের রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে গ্রামবাসী মোঃ ওয়াহিদ স্টাফ রিপোর্ট ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম বাগ পাড়া। দুই যুগ আগে বসতি স্থাপন হলেও গ্রামে মাত্র দুই শতাধিক লোকের বসবাস। মাত্র ২০০ মিটার রাস্তার জন্য চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামের সবাই। শুধু বাগপাড়া নয়, আশপাশের আরও কয়েক গ্রামের মানুষের প্রয়োজন হয়ে পড়েছে এই ২০০ মিটার রাস্তা। গ্রামের এই সড়কে প্রতিদিন হাজারো কৃষকের চলাচল হয়। দীর্ঘদিন ধরে সংস্কারহীন, জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। । একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে। সাধারণ মানুষ।ও শিক্ষার্থীদের জন্য দুর্ভোগে পরিণত হয়। রাস্তার অভাবে কৃষকরাও আছেন বিপাকে। বাগ পাড়া গ্রামে সরকারি প্রাথমিক…

Read More