Author: News Desk

কসবায় কৃষি জমির মাটি কাটায় যুবককে ৫০ হাজার টাকা জরিমানা, ট্রাক্টর জব্দ (কসবা প্রতিনিধি মোঃ আশরাফ উজ্জ্বল) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় রাতের অন্ধকারে কৃষি জমির মাটি কাটার অপরাধে মোঃ সালাউদ্দিন (২৬) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। জানা যায়, কসবা উপজেলার সৈয়দাবাদ প্রধান সড়কের পূর্ব পাশে রাতের অন্ধকারে কৃষি জমি থেকে মাটি কাটার সময় প্রশাসন অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি মাটি ভর্তি ট্রাক্টর জব্দ করা হয়। পরে অভিযুক্ত সালাউদ্দিনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।…

Read More

সিরাজগঞ্জে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই—নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। শনিবার (১৪ মার্চ) সকালে সিরাজগঞ্জ শহরের কাটাখালি খালে জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে এবং ডেল্টা ডেভেলপমেন্ট প্রজেক্টের অর্থায়নে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে জেলা প্রশাসক স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এসময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু একটি শহরকে সুন্দর করে না, মানুষের সুস্থ জীবনযাপনের জন্যও অত্যন্ত জরুরি। তাই সবাইকে…

Read More

সিংড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক বগুড়া (মাল্টিমিডিয়া) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় র‍্যাব-১২ এর অভিযানে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন ও চারটি সিমকার্ড জব্দ করা হয়। র‍্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নের কচুয়া গ্রামে কয়েকজন ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। খবর পেয়ে বিকেল আনুমানিক ৫টার দিকে র‍্যাব-১২ বগুড়ার একটি আভিযানিক দল সেখানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ ফয়েজ প্রামানিকের ছেলে রবিন প্রামানিক (৩৫), মোঃ নজরুল ইসলামের ছেলে শামীম রেজা (২৮) এবং…

Read More

মনোহরদীতে উৎসর্গ ফাউন্ডেশনের আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার পথচারীদের মাঝে ইফতার বিতরণ মোহাম্মদ এমরুল ইসলাম মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদীতে সামাজিক সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চালাকচর বাজারের বক্কীলার মোড়ে পথচারী, শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ মনোহরদী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ প্রধান, সহ-সভাপতি জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী হোসেন, মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক আল-মমিন হোসাইন সজিব, উৎসর্গ ফাউন্ডেশন এর ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মাসুম মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এ সময় বক্তারা বলেন, সমাজের…

Read More

রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেস বিজ্ঞপ্তিঃ রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন ( আরজেএফ)’ র কক্সবাজার জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের সম্মানার্থে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকালে কক্সবাজার ইন্টারন্যাশনাল এমিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্ট এর হলরুমে রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন ( আরজেএফ)’র কক্সবাজার জেলা শাখার সভাপতি ও ই টেন প্রাইম টেলিভিশন ও দৈনিক  বাংলাদেশ সমাচারের কক্সবাজার ব্যুরো চীফ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি বাবু পুন্য বর্ধন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল আলম শাহীন । বিশেষ…

Read More

উখিয়ায় বিজিবির (৬৪ বিজিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ কোটি ৪০ লাখ ইয়াবা উদ্ধার নিজস্ব প্রতিবেদক: মো: গিয়াস উদ্দিন, উখিয়া। বিজিবি সূত্রে জানা যায়, ১৩ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল পালংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে। টহল দলটি সীমান্ত পিলার বিআরএম-১৮ হতে প্রায় ৩ কিলোমিটার উত্তর দিকে এবং বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এসময় বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবির উপস্থিতি…

Read More

তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নে নতুন গতি-মীর শাহে আলম বগুড়া (মাল্টিমিডিয়া) প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, ভোটারদের আঙুলের কালি শুকানোর আগেই বিএনপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। ইতোমধ্যে দেশের উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন এসেছে। শুক্রবার বগুড়া সফরকালে দিনব্যাপী পৃথক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সকালে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা বিএনপি আয়োজিত পৌরসভা ও উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নকল্পে বরাদ্দ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে…

Read More

গলাচিপা পৌরসভায় ভিজিএফের চালে অনিয়ম: ১০ কেজির বদলে মিলছে ৮ কেজি। সুমন খান, গলাচিপা (পটুয়াখালী) পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি কার্ডধারীকে ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছে মাত্র ৮ থেকে ৯ কেজি, কোথাও এর চেয়েও কম। শুক্রবার সকালে পৌরসভা কার্যালয়ের বিতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, দুস্থ মানুষের দীর্ঘ ভিড়। ডিজিটাল স্কেলে মেপে অনেকের চাল কম পাওয়া গেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এতে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। বিতরণ কাজে নিয়োজিত কর্মকর্তারা দাবি করেন, খাদ্য গুদাম থেকে আসা বস্তাতেই চাল কম ছিল। উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও একই কথা…

Read More

দুর্গাপুরে বজ্রপাতে রাজমিস্ত্রির মৃত্যু দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে আকাশ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকাশ মিয়া ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য খোকন মিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ মিয়া পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ধানক্ষেতের পাশে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য…

Read More

বরের বাড়িতে ৯ মসজিদ থেকে আনা হয়েছে খা*টিয়া শেহালাবুনিয়ায় পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। অন্যদিকে, কনেসহ চারজনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে খুলনার কয়রা উপজেলায়। গত বুধবার খুলনার কয়রা উপজেলার নাকসা গ্রামের আবদুস সালাম মোড়লের মেয়ে মার্জিয়া আক্তার মিতুর সাথে মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাকের ছোট ছেলে আহাদুর রহমান সাব্বিরের বিয়ে সম্পন্ন হয়। বৃহস্পতিবার দুপুরে কনের বাড়ি থেকে মাইক্রোবাস যোগে বরযাত্রীরা মোংলার উদ্দেশে রওনা হন। দুপুর সোয়া ১২টার দিকে রামপালের বেলাইবিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নৌবাহিনীর একটি বাসের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বর-কনে ও চালকসহ ১৪ জন প্রাণ হারান। বর্তমানে একজন…

Read More