কসবায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক-বালিকা ফাইনাল অনুষ্ঠিত
কসবা প্রতিনিধি | মোঃ আশরাফ উজ্জ্বল
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় কসবা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-০৪ (কসবা-আখাউড়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমান। সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ছামিউল ইসলাম।
ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও অভিভাবকদের উপস্থিতিতে খেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে। খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্যে দর্শকরা উপভোগ করেন জমজমাট প্রতিযোগিতা।
এসময় কসবা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন ও কসবা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি ও পুরস্কার প্রদান করা হয়। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যৎ ক্রীড়াবিদ গড়ে তুলতে সহায়ক।
