কবি সুকান্তের আদর্শকে ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে : এস এম জিলানী হোসেন আলী কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, বর্তমান সমাজে মাদক একটি ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা ঐক্যবদ্ধভাবে মাদক প্রতিরোধ করতে চাই। আমরা কবি সুকান্তের আদর্শকে ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে চাই। বরিবার (৩ মে) কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত সুকান্ত মেলার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এম জিলানী বলেন, ‘কবি সুকান্ত ভট্রাচার্য তার কবিতায় গরিব-ধনীর ব্যবধান, ক্ষুধার্ত মানুষের আর্তনাদ, সদ্য ভূমিষ্ঠ শিশুর জন্য নিরাপদ বাসস্থান গড়ে তোলাসহ সমাজের নানা…
Author: News Desk
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য: বাড়ছে যানজট ও প্রাণহানির ঝুঁকি তানিয়া আক্তার ফারজানা, টঙ্গী, গাজীপুর প্রতিনিধি রাজধানী ঢাকায় অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার সংখ্যা দ্রুত বেড়ে সড়ক পরিবহনে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে এসব যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলে তীব্র যানজট ও দুর্ঘটনা বাড়ছে। সংশ্লিষ্টদের মতে, বর্তমানে রাজধানীতে প্রায় ১৫ লাখের বেশি ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চলাচল করছে,যার অধিকাংশই অবৈধভাবে পরিচালিত হচ্ছে। বেপরোয়া গতি, ট্রাফিক আইন না মানা এবং অদক্ষ চালকের কারণে এসব যানবাহন প্রায় ২০ শতাংশ দুর্ঘটনার জন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে। নগরীর বিভিন্ন এলাকায় হঠাৎ সড়কে উঠে আসা, উল্টো পথে চলাচল এবং যাত্রী ওঠানামার কারণে…
কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রেস ক্লাবের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত: নতুন কমিটি কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রতিনিধি জনিরুল ইসলাম কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রেস ক্লাবের খুলনা বিভাগীয় কমিটির নেতাদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। শনিবার (২ মে) দুপুরে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক প্রেস ক্লাবের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি পারভেজ মাজমাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ও বিশিষ্ট প্রকৌশলী জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন…
কসবায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ড, ক্ষতি ৩০–৪০ লাখ টাকা মোঃ আশরাফ উজ্জ্বল ব্রাক্ষণবাড়িয়া (কসবা) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মরহুম কুদ্দুছুর রেজার বাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ মে ২০২৬) ভোররাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। অগ্নিকাণ্ডে বাড়ির বিভিন্ন অংশ পুড়ে যায় এবং আসবাবপত্রসহ প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে। মরহুম কুদ্দুছুর…
শেরপুরে শ্রীরবদী পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক ১, মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি, শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোস্তফা (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত মোস্তফা শ্রীবরদী সদর ইউনিয়নের মামদামারি গ্রামের মোতালেব হোসেনের ছেলে। ৩০ এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে শ্রীবরদী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মুন্সিপাড়া গ্রামের হাবিবুর রহমানের দক্ষিণমুখী চৌচালা টিনের বসতঘরের সামনে থেকে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় শুক্রবার সকালে পুলিশ বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা…
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু মোঃ শামীম আহমেদ, শিবচর উপজেলা প্রতিনিধি মাদারীপুর জেলার শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোঃ হোসাইন (১৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (১মে) সকালের দিকে শিবচরে একটি ওয়ার্কশপের দোকানে কাজ করা অবস্থায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত মো.হোসাইন উপজেলার দ্বিতীয়াখন্ড ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামের মো.জাকির আকনের ছোট ছেলে। জানা গেছে, উপজেলার পৌরসভার কলেজমোড় এলাকার একটি ওয়ার্কশপের দোকানে কাজ করতো হোসাইন। শুক্রবার সকালে কাজ করার সময় অসাবধানবশত বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়ে আহত হয় সে। পরে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত…
মহান মে দিবস আজ: শ্রমিকের ঘামে গড়া উন্নয়ন, তবু ঝুঁকিতে জীবন তানিয়া আক্তার ফারজানা, টঙ্গী, গাজীপুর প্রতিনিধি- আজ মহান মে দিবস শ্রমজীবী মানুষের ঘামেই গড়ে ওঠে দেশের শিল্প, কৃষি ও অবকাঠামো তবু সেই শ্রমিকরাই অনেক ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই বাস্তবতার মধ্যেই বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত’।মে দিবস উপলক্ষে সরকার, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনগুলো সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করছে। রাজধানীসহ সারা দেশে দিনব্যাপী এসব আয়োজন চলছে। মে দিবসের ইতিহাস জড়িয়ে আছে ১৮৮৬ সালের Haymarket Affair (হে মার্কেট ঘটনা)-এর সঙ্গে। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনরত…
সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ দেশের অন্যান্য স্থানের মতো সুন্দরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ১৪০তম আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) দিবসটি উপলক্ষে সকাল থেকে বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিকদের পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শ্রমিকদের অংশগ্রহণে আয়োজিত র্যালিতে দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো,শ্রমিকের ন্যায্য অধিকার বাস্তবায়ন চাই নানা স্লোগান দিতে দিতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন…
সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে যথাযথ মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে মটর শ্রমিক, ইমারত নির্মাণ শ্রমিক, হোটেল শ্রমিক, অটো চার্জার শ্রমিক, লোড পয়েন্ট শ্রমিক ও খাদ্যগুদাম শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের হাজারো শ্রমিক ও নেতা ব্যানার-ফেস্টুনসহ অংশ নেন। র্যালি শেষে…
নজরুল বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘হুমায়ূন মেলা-১৪৩৩’ সামিয়া সুলতানা সাবনম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নন্দিত কথাসাহিত্যিক ‘হুমায়ূন আহমেদ’-কে স্মরণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘হুমায়ূন মেলা-১৪৩৩’। “অনুভবে এক আকাশ হুমায়ূন” স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ‘নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগ’-এর উদ্যোগে নতুন কলাভবনের সামনে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘ইভেন্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট (ব্যবহারিক)’ কোর্সের অংশ হিসেবে আয়োজিত এ মেলার তত্ত্বাবধানে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার। অনুষ্ঠানের শুরুতেই প্রখ্যাত অভিনেতা ও অধ্যাপক ‘রহমত আলী’ এবং ‘ওয়াহিদা মল্লিক জলি’-র উপস্থিতিতে উদ্বোধনী সংগীত ও নৃত্যের…