সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
দেশের অন্যান্য স্থানের মতো সুন্দরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ১৪০তম আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) দিবসটি উপলক্ষে সকাল থেকে বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিকদের পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শ্রমিকদের অংশগ্রহণে আয়োজিত র্যালিতে দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো,শ্রমিকের ন্যায্য অধিকার বাস্তবায়ন চাই নানা স্লোগান দিতে দিতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল, আদনান আহমেদ রাজু, রুবেল মিয়া প্রমুখ।
