শেরপুরে শ্রীরবদী পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক ১,
মোঃ ওসমান গনি
শেরপুর জেলা প্রতিনিধি,
শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোস্তফা (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃত মোস্তফা শ্রীবরদী সদর ইউনিয়নের মামদামারি গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
৩০ এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে শ্রীবরদী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মুন্সিপাড়া গ্রামের হাবিবুর রহমানের দক্ষিণমুখী চৌচালা টিনের বসতঘরের সামনে থেকে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট।
এ ঘটনায় শুক্রবার সকালে পুলিশ বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নুরুল আলম গ্রেফতারের সত্যতা স্বীকার করে শুক্রবার দুপুরে বলেন, ধৃত মোস্তফাকে মাদক মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
