Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Thursday, May 14
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»লিড নিউজ»নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে স্বাক্ষরিত দুই সমঝোতা স্মারক
লিড নিউজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে স্বাক্ষরিত দুই সমঝোতা স্মারক

May 14, 20262 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে স্বাক্ষরিত দুই সমঝোতা স্মারক

সামিয়া সুলতানা সাবনম
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ‘CMA Choice: Your Future Professional Career an Exciting Success Route’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের কনফারেন্স কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একইসঙ্গে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে মেধাবী হয়। দেশ-বিদেশে তাদের জন্য চাকরির বিশাল ক্ষেত্র রয়েছে। নিজেদের দক্ষতা ও যোগ্যতা সঠিকভাবে কাজে লাগাতে পারলে শিক্ষার্থীরা ভালো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে জায়গা করে নিতে সক্ষম হবে।”

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, The Institute of Cost and Management Accountants of Bangladesh (ICMAB)-এর ভাইস প্রেসিডেন্ট এস. এম. জহির উদ্দিন হায়দার এবং Hossain Mumlook & Co.-এর প্রিন্সিপ্যাল মো. মামলুক হোসেন।

স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সঙ্গে ‘ICMAB’ এবং ‘Hossain Mumlook & Co.’-এর পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন।

অপরদিকে প্রতিষ্ঠান দুটির পক্ষে স্বাক্ষর করেন যথাক্রমে ICMAB-এর ভাইস প্রেসিডেন্ট এবং Hossain Mumlook & Co.-এর প্রিন্সিপ্যাল।

চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিবিএ ও এমবিএ সম্পন্ন করে সিএমএ প্রোগ্রামে ভর্তি হলে মোট ২০টি কোর্সের মধ্যে সর্বোচ্চ ৬টি কোর্স পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ পাবেন।

এছাড়া প্রায় তিন মাস মেয়াদি কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ, প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণের সুযোগ থাকবে।

অভিজ্ঞ পেশাজীবীদের মাধ্যমে শিক্ষার্থীদের মেন্টরিং ও কোচিং প্রদানসহ বাস্তব অডিট ও কনসালটিং কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হবে বলে জানানো হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

May 14, 2026

ব্রাক্ষণবাড়িয়া কসবায় বিনাউটি গ্রামে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু, শোকে স্তব্ধ গ্রামবাসী

May 14, 2026
May 13, 2026

ঈদ সামনে রেখে কসবা-আখাউড়া সীমান্তে ভারতীয় গরুর চোরাচালান বৃদ্ধি, দুশ্চিন্তায় দেশীয় খামারিরা

May 13, 2026
May 13, 2026

শিবচরে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

May 13, 2026
সর্বশেষ
  • নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে স্বাক্ষরিত দুই সমঝোতা স্মারক
  • ব্রাক্ষণবাড়িয়া কসবায় বিনাউটি গ্রামে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ঈদ সামনে রেখে কসবা-আখাউড়া সীমান্তে ভারতীয় গরুর চোরাচালান বৃদ্ধি, দুশ্চিন্তায় দেশীয় খামারিরা
  • শিবচরে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেনের বিরুদ্ধে

নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে স্বাক্ষরিত দুই সমঝোতা স্মারক

May 14, 2026

ব্রাক্ষণবাড়িয়া কসবায় বিনাউটি গ্রামে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু, শোকে স্তব্ধ গ্রামবাসী

May 14, 2026

ঈদ সামনে রেখে কসবা-আখাউড়া সীমান্তে ভারতীয় গরুর চোরাচালান বৃদ্ধি, দুশ্চিন্তায় দেশীয় খামারিরা

May 13, 2026

শিবচরে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

May 13, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে স্বাক্ষরিত দুই সমঝোতা স্মারক
  • ব্রাক্ষণবাড়িয়া কসবায় বিনাউটি গ্রামে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ঈদ সামনে রেখে কসবা-আখাউড়া সীমান্তে ভারতীয় গরুর চোরাচালান বৃদ্ধি, দুশ্চিন্তায় দেশীয় খামারিরা
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.