Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Wednesday, May 20
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»লিড নিউজ»শিবচরে বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন: এক মাসের মধ্যে সব দোকানে অগ্নি নির্বাপক সিলিন্ডার রাখার নির্দেশ ইউএনও
লিড নিউজ

শিবচরে বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন: এক মাসের মধ্যে সব দোকানে অগ্নি নির্বাপক সিলিন্ডার রাখার নির্দেশ ইউএনও

May 20, 20262 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শিবচরে বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন: এক মাসের মধ্যে সব দোকানে অগ্নি নির্বাপক সিলিন্ডার রাখার নির্দেশ ইউএনও।

মোঃ শামীম আহমেদ, শিবচর উপজেলা প্রতিনিধি

বুধবার (২০ মে) সকাল ১০টায় শিবচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে এ সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। শিবচর ফায়ার স্টেশন মাস্টার তপন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এইচ.এম. ইবনে মিজান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব শাইখা সুলতানা এবং শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব কামাল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম. ইবনে মিজান বলেন, “ফায়ার ফাইটাররা যমদূত হয়ে মানুষের চরম বিপদে সামনে আসেন এবং নিজেদের জীবন বাজি রেখে জানমাল রক্ষা করেন। তারা নিঃস্বার্থভাবে মানবসেবা প্রদান করে যাচ্ছেন।”
ব্যবসায়ী ও সাধারণ মানুষের অসচেতনতার কথা উল্লেখ করে ইউএনও ক্ষোভ প্রকাশ করে বলেন, “অগ্নিকাণ্ড সংঘটিত হবার সাথে সাথে আমাদের নিজস্ব কোনো প্রাথমিক চেষ্টা থাকে না। অত্যন্ত দুঃখের বিষয়, শিবচরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক গ্যাস সিলিন্ডার (ফায়ার এক্সটিঙ্গুইশার) নাই।”
অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ী ও বণিক সমিতির সভাপতি-সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী এক মাসের মধ্যে প্রত্যেকটি দোকানে অগ্নি নির্বাপক সিলিন্ডার রাখা বাধ্যতামূলক করতে হবে। নির্দিষ্ট সময়ের পর কোনো দোকানে এই ফায়ার বুস্টার বা সিলিন্ডার না পাওয়া গেলে মোবাইল কোর্টের (ভ্রম্যমাণ আদালত) মাধ্যমে তাদের কঠোর আইনের আওতায় আনা হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, “অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি আধুনিক প্রশিক্ষণ ও দ্রুত সেবাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফায়ার সার্ভিস শুধু অগ্নিনির্বাপণই নয়, যেকোনো সড়ক দুর্ঘটনা উদ্ধার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তায় বরাবরের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।” তিনি জরুরি প্রয়োজনে জনস্বার্থে ফায়ার সার্ভিসের ফোন নাম্বার সবসময় হাতের নাগালে রাখবার জন্য উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে স্টেশন মাস্টার তপন কুমার ঘোষ ফায়ার সার্ভিস সপ্তাহের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং দুর্যোগ ও অগ্নিদুর্ঘটনা মোকাবেলায় ফায়ার সার্ভিসকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিবচর উপজেলার স্থানীয় গণমাধ্যমকর্মী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

May 19, 2026

কসবায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন

May 19, 2026
May 19, 2026

মাদলা সীমান্তে বিজিবির অভিযানে ৮টি ভারতীয় গরু আটক

May 19, 2026
May 19, 2026

সাবেক পুলিশ কর্মকর্তা মো: শাজাহান হাওলাদারের ইন্তেকালে শোকের ছায়া

May 19, 2026
সর্বশেষ
  • শিবচরে বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন: এক মাসের মধ্যে সব দোকানে অগ্নি নির্বাপক সিলিন্ডার রাখার নির্দেশ ইউএনও
  • কসবায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন
  • মাদলা সীমান্তে বিজিবির অভিযানে ৮টি ভারতীয় গরু আটক
  • সাবেক পুলিশ কর্মকর্তা মো: শাজাহান হাওলাদারের ইন্তেকালে শোকের ছায়া
  • ফ্যাসিস্টবিরোধী আন্দোলন ও গণতন্ত্র উত্তরণে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আলহাজ্ব নবী উল্লাহ নবী

শিবচরে বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন: এক মাসের মধ্যে সব দোকানে অগ্নি নির্বাপক সিলিন্ডার রাখার নির্দেশ ইউএনও

May 20, 2026

কসবায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন

May 19, 2026

মাদলা সীমান্তে বিজিবির অভিযানে ৮টি ভারতীয় গরু আটক

May 19, 2026

সাবেক পুলিশ কর্মকর্তা মো: শাজাহান হাওলাদারের ইন্তেকালে শোকের ছায়া

May 19, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • শিবচরে বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন: এক মাসের মধ্যে সব দোকানে অগ্নি নির্বাপক সিলিন্ডার রাখার নির্দেশ ইউএনও
  • কসবায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন
  • মাদলা সীমান্তে বিজিবির অভিযানে ৮টি ভারতীয় গরু আটক
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.