কসবায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন
মোঃ আশরাফ উজ্জ্বল ব্রাক্ষণবাড়িয়া কসবা প্রতিনিধি
কসবা উপজেলা-এ তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা ২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে কসবা উপজেলা ভূমি অফিস মাঠে এ মেলার কার্যক্রম শুরু হয়।
মেলার মূল লক্ষ্য হচ্ছে ভূমি সেবা সহজীকরণ, হয়রানিমুক্ত সেবা প্রদান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং জনবান্ধব অটোমোটেড ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা। এ আয়োজন করেছে কসবা উপজেলা ভূমি অফিস, ব্রাহ্মণবাড়িয়া; সহযোগিতায় রয়েছে ভূমি মন্ত্রণালয়।
মেলা উদ্বোধনের পর উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মুশফিকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন ছামিউল ইসলাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন তানজীল কবির সহকারী কমিশনার ভূমি কসবা। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি বিভিন্ন সেবা সম্পর্কে জানতে ও গ্রহণ করতে পারছেন বলেও তারা উল্লেখ করেন।
