কসবা প্রতিনিধি মোঃ আশরাফ উজ্জ্বল।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পক্ষ থেকে কসবা উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানানো হয়েছে।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক জীবনে এবারই প্রথম তারা স্বাধীনভাবে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন। বিগত সময়গুলোতে নানা প্রতিকূলতার কারণে স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করা সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে রাজনীতি করে আসছি। এ সময়ে আমরা অনেক মামলা-হামলার শিকার হয়েছি। তারপরও আমরা জনগণের পাশে ছিলাম এবং থাকবো।”
এসময় তিনি আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার পক্ষ থেকেও কসবা উপজেলাবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
পরিশেষে তিনি কসবা উপজেলাবাসীর সার্বিক মঙ্গল কামনা করে সকলের সুস্বাস্থ্য ও শান্তি কামনা করেন এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
