ঘাটাইলে ফিলিং স্টেশন পরিদর্শন, বন্ধ থাকা বিক্রয় কার্যক্রম চালু টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিক্রয় পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুর রহমান। শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘাটাইল উপজেলার ৬টি ফিলিং স্টেশনের মালিক ও প্রতিনিধিদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় জ্বালানি তেলের সরবরাহ ও বিক্রয় কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। সভা শেষে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুর রহমান উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় মেসার্স জমজম ফিলিং স্টেশনে জ্বালানি…
Author: News Desk
মনোহরদীর ব্রহ্মপুত্র নদ থেকে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ মোঃএমরুল ইসলাম মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগে ৪টি ট্রলি জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার লেবুতলা ইউনিয়নের ভূঁইয়া বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। এ সময় স্থানীয় প্রশাসনের পাশাপাশি পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এতে নদীর স্বাভাবিক…
সদরপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা, প্রথমে ‘হার্ট অ্যাটাক’ বলে হাসপাতালে তথ্য গোপনের অভিযোগ সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে রুবেল খান (৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চর বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে তাকে হাসপাতালে নেওয়ার পর প্রথমে ‘হার্ট অ্যাটাকে মৃত্যু’ হয়েছে বলে চিকিৎসকদের কাছে তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে। নিহত রুবেল খান ওই গ্রামের বাসিন্দা মো. ইলিয়াস খানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আত্মহত্যার দুই দিন আগে রুবেল খানের প্রথম স্ত্রীর বাবা ও ভাইয়ের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে…
আদিবাসী শিক্ষিত বেকারদের জন্য ডিএসকের উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ নূর আলম,দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধি: সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। এরই অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে আদিবাসী বেকার যুবক-যুবতীদের দক্ষ করে গড়ে তুলতে ২০২৪ সাল থেকে পরিচালিত হচ্ছে ডিএসকে আদিবাসী কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার। এই প্রশিক্ষণ কেন্দ্রে আদিবাসী শিক্ষিত বেকার যুবক-যুবতীরা সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন। তিন মাস মেয়াদি এ প্রশিক্ষণে মোট ৩৬টি সেশনের মাধ্যমে কম্পিউটারের ব্যবহারিক ও তাত্ত্বিক শিক্ষা প্রদান করা হয়। ইতোমধ্যে ৬টি ব্যাচে মোট ৯৬ জন প্রশিক্ষণার্থী সফলভাবে কোর্স সম্পন্ন করে সনদ অর্জন করেছেন। শনিবার…
নওগাঁয় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত শিবলু – জিসান, নওগাঁ নওগাঁর মহাদেবপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় তন্ময় হোসেন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের পূর্ব পাশে ওহাব চাউল কলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তন্ময় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মানিকপুর গ্রামের শাহাদাত হোসেন জোনাকির ছেলে। নিহতের ভগিনীপতি আব্দুর রশিদ জানান, পরিবারের অমতে বিয়ে করার পর স্ত্রীকে নিয়ে তন্ময় মহাদেবপুর উপজেলার বাগাচারা (খোড়াতলি) মোড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। সেখানে তিনি বিদ্যুৎ মিস্ত্রি হিসেবে কাজ করতেন। শনিবার সকালে প্রতিদিনের মতো মোটরসাইকেল নিয়ে কাজে বের হলে নওগাঁ থেকে আসা…
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গাঁজা, মদ ও বিপুল পরিমাণ ঔষধ উদ্ধার। কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রতিনিধি জনিরুল ইসলাম কুষ্টিয়া সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় পৃথক তিনটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গাঁজা, মদ এবং বিপুল পরিমাণ ঔষধ উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৬ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ১২০০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির একটি চৌকষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার মদনের ঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা। …
কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড: পুড়ে গেছে ইলেকট্রিক দোকানের ৪০ লাখ টাকার মালামাল ইয়াসিন আরাফাত , নিজেস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) ভোরে উপজেলার হাজি আকবর আলী সুপার মার্কেটের নেহা ইলেকট্রিক নামের দোকানে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে দোকানে থাকা প্রায় ৪০ লাখ টাকার বিভিন্ন ইলেকট্রিক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন দোকানের মালিক। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল প্রায় ৬টার দিকে মার্কেটের আশপাশের কয়েকজন ব্যবসায়ী দোকান খুলতে এসে দেখতে পান নেহা ইলেকট্রিক দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। কিছুক্ষণ পর দোকানের ভেতরে আগুনের শিখা দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে তারা…
সিরাজগঞ্জে মোটরসাইকেল সার্ভিসিং দোকান থেকে দেড় লাখ টাকা চুরির অভিযোগ জলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে একটি মোটরসাইকেল সার্ভিসিং দোকান থেকে দেড় লাখ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক। অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের বাসিন্দা মো. মিরাজুল ইসলাম শিপুলবাড়িয়া বাজারে একটি মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকান পরিচালনা করেন। গত ৩ মার্চ বিকেল আনুমানিক ৩টার দিকে দোকানে বেশ কয়েকজন কাস্টমার মোটরসাইকেল সার্ভিসিংয়ের জন্য অবস্থান করছিলেন। এসময় দোকান মালিক পাশের আইএফআইসি ব্যাংক পিপুলবাড়িয়া শাখা থেকে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা উত্তোলন করে দোকানের…
ভালুকায় বসতবাড়িতে হামলা, আহত ৩ মোঃ হুমায়ুন কবির ভালুকা (ময়মনসিংহ) ময়মনসিংহের ভালুকায় পূর্ব বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় এক বৃদ্ধাসহ ৩ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডষ্টোর উত্তর বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে পূর্ব বিরোধের জের ধরে উপজেলার হবিরবাড়ী সিডষ্টোর উত্তর বাজার এলাকার মৃত রমজান আলী ফকিরের বাড়িতে একদল লোক দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় মৃত রমজান আলীর স্ত্রী মোছাঃ সকিনা খাতুন (৬১) ছেলে আরিফুল ইসলাম (২২) ও শরিফুল ইসলামকে (৪০) রক্তাক্ত আহত করা হয়। আহতদের ভালুকা সরকারী…
পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ৮ চিকিৎসক অনুপস্থিত, নানা অনিয়মের চিত্র উন্মোচিত আর এ লায়ন সরকার, নরসিংদী। নরসিংদীর পলাশ উপজেলা-এর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আকস্মিক পরিদর্শনে গিয়ে চরম অনিয়মের চিত্র দেখতে পান সদসাক্ষাৎ সেন বকুল। পরিদর্শনের সময় তিনি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের মধ্যে ৮ জনকে অনুপস্থিত দেখতে পান, যা স্থানীয় সেবা কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করছে বলে জানা যায়। স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনকালে দেখা যায়, হাসপাতালে দায়িত্বে থাকা অধিকাংশ চিকিৎসক উপস্থিত নেই। স্থানীয়দের অভিযোগ, নিয়মিতভাবেই হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। অনেক সময় একজন চিকিৎসক ছাড়া আর কাউকে পাওয়া যায় না। ফলে সাধারণ রোগীরা সঠিক সময়ে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।…