নিজেই ভেকু চালিয়ে সর্বখালী খাল পুনঃখননের উদ্বোধন করলেন গাজীপুর-২ আসনের এমপি
গাজীপুর প্রতিনিধি:মোঃ ফরিদ হোসেন
গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি নিজেই ভেকু (খননযন্ত্র) চালিয়ে সর্বখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা হারিয়ে থাকায় আশপাশের কৃষিজমিতে সেচ ও পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিচ্ছিল। এ কারণে স্থানীয় কৃষকরা খালটি পুনঃখননের দাবি জানিয়ে আসছিলেন।
খালটি পুনঃখনন সম্পন্ন হলে প্রায় ৫০ একর অনাবাদি জমি আবার চাষাবাদের আওতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। এতে এলাকার কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকদের আর্থিকভাবে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন
