কসবা প্রতিনিধি মোঃ আশরাফ উজ্জ্বল
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।
রবিবার (১৭ মার্চ) নিজ কার্যালয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বায়েক ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ যেন প্রতিটি পরিবারের মাঝে আনন্দ ও শান্তি বয়ে আনে।”
তিনি আরও বলেন, “গত ১৭ বছর বিএনপির রাজনীতি করার কারণে আমি ঈদের আনন্দ ঠিকভাবে উপভোগ করতে পারিনি। একাধিকবার গ্রেফতার হয়েছি, জেল খেটেছি। তারপরও মানুষের ভালোবাসা নিয়েই রাজনীতি করে যাচ্ছি।”
নাজমুল হাসেন বলেন, “আমি বায়েক ইউনিয়নবাসীর জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে কোনো প্রতিহিংসা বা ভেদাভেদ থাকবে না।”
শেষে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে সকলকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
