নরসিংদীর মনোহরদীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, আহত কয়েকজন
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলায় অনন্যা সুপার বাস ও একটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকাল আনুমানিক ৯টার দিকে মনোহরদী আন্ডারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে বাসটির তেমন ক্ষয়ক্ষতি না হলেও প্রাইভেটকারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার সময় প্রাইভেটকারে থাকা যাত্রীরা আহত হন।
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ জানতে স্থানীয় প্রশাসন কাজ করছে।
