বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ব্যারিস্টার শেখ জাকির হোসেনের
কচুয়া প্রতিনিধি:মো:মুন্না শেখ
বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব অর্পণ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাগেরহাট-২ আসনে ধানের শীষের প্রার্থী ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমার ওপর অর্পিত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো। বাগেরহাট জেলার সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবার মান বৃদ্ধি করতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই আস্থা ও বিশ্বাস তাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। জেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় জনগণের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।
এ সময় তিনি বাগেরহাট জেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত ও সমৃদ্ধ বাগেরহাট গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
