যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে মনোহরদীতে মোবাইল কোর্ট
মোঃএমরুল ইসলাম
মনোহরদী(নরসিংদী) প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে নরসিংদীর মনোহরদী উপজেলায় আঞ্চলিক সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) পরিচালিত এ অভিযানে সড়ক নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এসময় মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট পরিধান নিশ্চিত করা, অতিরিক্ত গতিতে বাইক চালানো থেকে বিরত থাকা এবং বাস চালকদের সতর্ক করা হয়।
অভিযানে হেলমেট পরিধান না করায় ২টি মোটরসাইকেলকে জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া এবং নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।
এছাড়াও একই দিনে উপজেলার দৌলতপুর ইউনিয়নে পৃথক অভিযানে নদীর পাড়ের কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে ২টি ট্রলি জব্দ করা হয় এবং ব্যবহৃত ২টি ব্যাটারিও জব্দ করা হয়।
