বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মনোহরদীতে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মনোহরদীতে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Google পছন্দে যোগ করুন

নরসিংদীর মনোহরদী উপজেলাকে সবুজ-স্নিগ্ধ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার(২৫ নভেম্বর)সকালে উপজেলার হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মোহাম্মদ আরিফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হামিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন,উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মদ প্রমুখ।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে,পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও উপজেলার সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে একই দিনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব গাছের চারা রোপণ করা হয়েছে।

Link Copied