বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নওগাঁর বদলগাছিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই সর্বস্ব

নওগাঁর বদলগাছিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই সর্বস্ব
Google পছন্দে যোগ করুন

নওগাঁর বদলগাছিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘরসহ আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। এ ঘটনায় প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

হঠাৎ আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই নিঃস্ব হয়ে গেল নওগাঁর বদলগাছি উপজেলার একটি পরিবার। স্থানীয় সূত্রে জানা যায় রাত আনুমানিক ১০টা সময় বাড়ির একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন পরিবারের সদস্যরা। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাড়ির কোনো আসবাবপত্র, জরুরি কাগজপত্র, এমনকি পরিধেয় বস্ত্রটুকুও বের করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ঘন্টা ৩০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ঘরের সবকিছু।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Link Copied