মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আত্রাইয়ে পুলিশের অভিযানে অটোভ্যান ছিনতাইকারী হৃদয় গ্রেপ্তার, ভ্যান উদ্ধার

আত্রাইয়ে পুলিশের অভিযানে অটোভ্যান ছিনতাইকারী হৃদয় গ্রেপ্তার, ভ্যান উদ্ধার
Google পছন্দে যোগ করুন

নওগাঁর আত্রাইয়ে অটোভ্যান চালককে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। এ সময় ছিনতাইকৃত অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত অপর ব্যক্তি পালিয়ে গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে অটোভ্যান চালক মো. মেহেদী হাসান মোস্তাক (২৪), পিতা আব্দুল আজিজ প্রামানিক, গ্রাম মহাদিঘী, থানা আত্রাই, জেলা নওগাঁ—আহসানগঞ্জ রেলস্টেশনে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি ১২০ টাকা ভাড়া চুক্তিতে ভোঁপাড়া গ্রামে যাওয়ার কথা বলে তাঁর অটোভ্যানে ওঠেন।

ভোঁপাড়া গ্রামে পৌঁছে দুই-তিন মিনিট অপেক্ষা করার পর ওই দুই যাত্রীকে নিয়ে চালক পুনরায় আত্রাইয়ের দিকে রওনা হন। পথে কাশিয়াবাড়ী ঈদগাহ মাঠসংলগ্ন পাকা রাস্তায় পৌঁছালে পেছনে বসা এক যাত্রী লোহার রড দিয়ে চালক মেহেদীর মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেন। এ সময় অপর ব্যক্তি তাঁকে হাতে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে ছিনতাইকারীরা অটোভ্যানটি নিয়ে পালানোর চেষ্টা করে।

এ সময় এক মোটরসাইকেল আরোহী ঘটনাটি দেখতে পেয়ে টহলরত পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ছিনতাইকৃত অটোভ্যানসহ হৃদয় হোসেন (২০), পিতা মোহাম্মদ রাহান সরদার, গ্রাম ইসলামগাথী, থানা আত্রাই, জেলা নওগাঁকে গ্রেপ্তার করে। তবে তাঁর সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে যায়।

এ ঘটনায় আত্রাই থানায় দস্যুতার মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে যানা যায়।

Link Copied