মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

উত্তরাঞ্চলে ভূমিকম্প অনুভূত উৎপত্তিস্থল

উত্তরাঞ্চলে ভূমিকম্প অনুভূত উৎপত্তিস্থল
Google পছন্দে যোগ করুন

উত্তরাঞ্চলে ভূমিকম্প অনুভূত উৎপত্তিস্থল নেপাল

নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:

​মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠেছে পঞ্চগড়ের উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সীমান্তের ওপারে নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকা, যা পঞ্চগড় থেকে প্রায় ১৬৪ দশমিক ৩ কিলোমিটার দূরে অবস্থিত।

​স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ কম্পন অনুভূত হলে অনেকের ঘুম ভেঙে যায় এবং ঘরবাড়ি কেঁপে ওঠায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকাল ৭টার পর থেকে কয়েক দফায় বা সকাল ৭টা ৩২ মিনিটের দিকে আশপাশের এলাকায় কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ থেকে ৫ দশমিক ৪-এর মধ্যে ছিল বলে বিভিন্ন গণমাধ্যম ও পর্যবেক্ষণ সূত্রে জানা গেছে।

​তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল সীমান্তের ওপারে হওয়ায় পঞ্চগড়সহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারতের উত্তরবঙ্গ ও সিকিম, ভুটান এবং চীনের কিছু অংশেও এ কম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

​তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পঞ্চগড়ের কোথাও কোনো প্রাণহানি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

Link Copied