সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সদরপুরে মরহুম সামেদ আলী সরদারের স্মরণে ওয়াজ ও দোয়া মাহফিল ২৭ নভেম্বর

সদরপুরে মরহুম সামেদ আলী সরদারের স্মরণে ওয়াজ ও দোয়া মাহফিল ২৭ নভেম্বর
Google পছন্দে যোগ করুন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুরে মরহুম সামেদ আলী সরদার এর স্মরণে উদ্যোগে ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

আগামী ২৭ নভেম্বর ২০২৬ শুক্রবার বাদ আছর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত দীনি আলোচনা অনুষ্ঠিত হবে।

মরহুম সামেদ আলী সরদারের বড় সন্তান ডাঃ এস এম বদরুজ্জামানের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা মুফতি ইলিয়াস আল মাহদী ( দা. বা.)।

বিশেষ বক্তা হিসেবে ওয়াজ পেশ করবেন হাফেজ মাওলানা ইমরান হুসাইন ও মাওলানা আব্দুল লতিফ।

বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়ার ওয়ারেন্ট অফিসার মোঃ হারুন অর রশিদ (অব) ও ইতালি প্রবাসী মোঃ জাহিদ হাসান জাফরের যৌথ উদ্যোগে এই ইসলামিক আয়োজন করা হয়েছে।

ইতালি প্রবাসী মোঃ জাহিদ হাসান জাফর জানিয়েছেন মাহফিলের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের দলমত নির্বিশেষে সকলকের আমন্ত্রণ রইলো। সেই সাথে আমার মরহুম বাবা- মা ও কলিজার টুকরো সন্তানের জন্য দোয়া দরখাস্ত রইলো।

Link Copied