হাকিমপুর(হিলি) দিনাজপুর প্রতিনিধি।
দেশের উত্তরের জেলা দিনাজপুরের হাকিমপুর হিলিতে হঠাৎ ও অসময়ের বৃষ্টিতে আমন ধান কাটা-মাড়াই এবং রবিশস্য (আলু ও সরিষা) চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অন্য দিকে হঠাৎ আবহাওয়া পরিবর্তন হওয়ায় সর্দি, কাশি ও জ্বরে ভূগতিছে শিশু সহ বয়সের মানুষ।
আজ রবিবার (২২ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় সরজমিনে ঘুরে দেখা গেছে হঠাৎ করে অসময়ে (শনিবার, রবিবার) দুই দিন টানা বৃষ্টি কারণে আমন ধান কাটা জমিতে পড়ে রয়েছে। অনেক জমিতে পানি জমে আছে। আমন কাটা মাড়াই শেষ না হওয়ায় নতুন করে রবিশস্য সরিষা,আলু চাষ দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা।
উপজেলার বাওনা গ্রামের কৃষক মোঃ মনিরুজ্জামান জিয়া বলেন, এখন শীতের মৌসুম এই সময়ে হঠাৎ দুই দিনের টানা বৃষ্টিতে অনেক জমিতে ধান কাটা রয়েছে। সেসব জমিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় খুব দুশ্চিন্তায় পড়ে গেছে। আবার পাকা বা কাটার উপযোগী আমন ধান হেলে পড়া ও নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানান তিনি। পাশাপাশি আলু, সরিষা চাষ করতে পারতেছিনা।এবারে এমনিতেই আমন ধানে গভীর নলকূপ থেকে পানির সেচ দিতে হয়েছে। ফলে আমন ধান চাষে এবার ব্যয় বেড়েছে।
উপজেলার কোকতাড়া গ্রামের বর্গাচাষি রফিকুল ইসলাম বলেন, এবারে আমন ধানের চাষ নিয়ে দুশ্চিন্তায় খরচ উঠবে কি না! কারণ এক বিঘা জমি (৩৩ শতক) বর্গা চাষের জন্য একটা মৌসুমের জমির মালিককে দিতে (১১-১২ হাজার) টাকা। তারপর এবারে ঠিক যে সময়ে ধান বাহির হবে। ঠিক সেই সময়ে বৃষ্টি না হওয়ায় গভীর নলকূপ থেকে বাড়তি টাকা খরচ করে পানির সেচ দিতে হয়েছে। সব মিলে আমন ধান চাষের খরচ উঠবে কি না তা নিয়ে বড় দুশ্চিন্তায় আছি।
তিনি আরও বলেন, আমন ধান কাটা মাড়াই শেষ করে আলু চাষের জন্য জমি তৈরি করে রেখেছি এবং আলুও কেটে রেখেছি। হঠাৎ টানা দুই দিন বৃষ্টি হওয়ায় আরও দুশ্চিন্তায় পড়েছি।
অসময়ে হঠাৎ বৃষ্টি ও শীতের আগমনী বার্তায় খেটে খাওয়া মানুষ,দিনমজুরদের কাজে ব্যাঘাত ঘটছে এবং কাটা ধান শুকানো নিয়েও বিপাকে পড়ছেন চাষিরা। এছাড়াও হঠাৎ আবহাওয়া পরিবর্তন হওয়ায় সর্দি- কাশি ও জ্বরে ভূগতেছে শিশু সহ সব বয়সের মানুষ।
হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবারে চলতি মৌসুমে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিলো ৮ হাজার ১২৬ হেক্টর জমিতে। অন্য দিকে রবিশস্য (সরিষা-আলু) চাষের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৪ শত প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার তুলে দেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি। গত বছর রবি মৌসুমে এই উপজেলায় ২ হাজার ১২৬ হেক্টর জমিতে (সরিষা- আলু) চাষের লক্ষ্যমাত্রা ছিলো।
হাকিমপুর উপজেলা কৃষি অফিসের মাঠ কর্মী বলেন, অসময়ে হঠাৎ বৃষ্টি হওয়ায় কৃষক ভাইদের ক্ষতি পুষিয়ে নিতে জমিতে জমে থাকা অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা এবং জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হলে ছত্রাক বা রোগবালাইয়ের দিকে নজর রাখার পরামর্শ দিয়ে যাচ্ছি।









