সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, ‘আর বিয়ে নয়’ মামুনের

বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, ‘আর বিয়ে নয়’ মামুনের
Google পছন্দে যোগ করুন

ভূরুঙ্গামারীতে চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন হোসেন (৩০) নামের এক যুবক। তাঁর দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মামুন উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মুকুল হোসেনের ছেলে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মামুন দুধ দিয়ে গোসল করছেন। এ সময় ভবিষ্যতে আর বিয়ে করবেন না বলেও শপথ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে উপজেলার বঙ্গ সোনাহাট এলাকায় বিয়ে করেন মামুন। বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। সম্প্রতি পারিবারিকভাবে তাঁদের বিচ্ছেদ হয়। এরপরই দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার ঘোষণা দেন তিনি।

স্থানীয় বাসিন্দা কাজল জানান, প্রায় চার বছর আগে মামুনের বিয়ে হয়েছিল। তবে বিয়ের পর থেকেই তাঁদের সংসারে অশান্তি চলছিল। একপর্যায়ে পারিবারিকভাবে তাঁদের বিচ্ছেদ হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, তাঁর এলাকার এক যুবকের দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথের ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন।

Link Copied