শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীরহাটে খাদ্য উৎপাদনকারী কয়েকটি কারখানা, কলার আড়ৎ ও হলুদ-মরিচের গুঁড়া তৈরির কারখানায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শরীয়তপুর জেলা কার্যালয়।
মনিটরিং কার্যক্রম চলাকালে মেসার্স মোহনা ট্রেডার্স নামের একটি হলুদ-মরিচের গুঁড়া তৈরির কারখানায় মরিচের গুঁড়ার সঙ্গে কৃত্রিম রং মিশিয়ে পণ্য তৈরি করতে দেখা যায়।
এ ঘটনায় জেলা নিরাপদ খাদ্য অফিসার প্রতিষ্ঠানটি থেকে আনুমানিক ৬০ কেজি রং মেশানো মরিচের গুঁড়া জব্দ করে ধ্বংস করেন।
এ ছাড়া সুমি বেকারিতে পোড়া তেলের সন্ধান পাওয়া যায়। পরিপ্রেক্ষিতে জেলা নিরাপদ খাদ্য অফিসার পোড়া তেল সংগ্রহকারী প্রতিষ্ঠানের সঙ্গে বেকারির মালিকের যোগাযোগের ব্যবস্থা করে দেন, যাতে ব্যবহৃত পোড়া তেল যথাযথভাবে অপসারণ করা যায়।
#শরীয়তপুর #জাজিরা #কাজীরহাট #নিরাপদখাদ্য #নিরাপদখাদ্যকর্তৃপক্ষ #ভেজালবিরোধীঅভিযান #মরিচেরগুঁড়া #খাদ্যনিরাপত্তা #বাংলাদেশনিরাপদখাদ্যকর্তৃপক্ষ









