ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাস মেলা শুভ উদ্বোধন
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাস মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২৪ নভেম্বর (মঙ্গলবার) পঞ্চগড় জেলা প্রশাসন ও আটোয়ারী উপজেলা প্রশাসন এর তত্ত্বাবধানে,
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শুকুরিয়া পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ আবু সাইম, আটোয়ারী উপজলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক মোঃ কাজি নজরুল ইসলাম দুলাল প্রমুখ। আটোয়ারী উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা'র সঞ্চালনায়, উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, আটোয়ারী আলোয়াখোয়া রাস মেলা ২০২৬ এর সাধারণ সম্পাদক ও আটোয়ারী উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পঞ্চগড় এনএসআই উপ পরিচালক মোঃ সামাউল আলম, সহকারী পরিচালক (এনএসআই) পঞ্চগড় নাসরিন আক্তার , পঞ্চগড় সিভিল সার্জন মোঃ মিজানুর রহমান, আটোয়ারী উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুর রহমান আবদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাহাজান। ,মির্জাপুর ইউপির চেয়ারম্যান মে. আব্দুস সামাদ আজাদ, মির্জাপুর ইউপির সাবেক চেয়ারম্যান মির্জা নুরুল ইসলাম হেলাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মো. পশিম উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজসেবক ও গণ্যমান্য সুধীজন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ঐতিহ্যবাহী এই রাস মেলা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন এবং মেলার আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার, স্বাস্থ্যসেবা এবং মেলা প্রাঙ্গণে আগত দর্শনার্থীদের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষে বিস্তারিত আলোচনা হয়।উদ্বোধনের পরপর মেলার মাঠ প্রাঙ্গনে আতশবাজি ফোটানো হয়। সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।









