মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ-
মণিরামপুর উপজেলার ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নের ভানুর মোড় নামক এলাকায় গত ২৪ নভেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ১১টার সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা যায় বোমা বিস্ফোরণের খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বোমা বিস্ফোরণের আলামত সংগ্রহ করেন।
এদিকে ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আহসান হাবিব রিপন কে লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।আহসান হাবিব রিপন জানান, ঘটনার সময় তিনি কয়েকজন নেতা কর্মী নিয়ে চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় দুইটি মোটরসাইকেল এসে তাদের সামনে দিয়ে চলে যায়।কিছুক্ষণ পরে মোটরসাইকেল দুটি আবার ফিরে এসে বোমা বিস্ফোরন ঘটিয়ে দ্রুত মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।এ ঘটনায় এলাকার আতঙ্কের সৃষ্টি হয়েছে।তবে কে বা কারা এ বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।মণিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু সাঈদ জানান, বোমা বিস্ফোরণের ঘটনাটি পুলিশ গ্রুরুত্বের সঙ্গে তদন্ত করছে।তদন্ত শেষে এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ সহ মামলা দায়ের করা হবে।
Gmail-- jahidhasan13836@gmail com
মোঃ জাহিদুর রহমান
মণিরামপুর(যশোর)প্রতিনিধি
ধরণ- মণিরামপুর উপজেলা প্রতিনিধি।









