গাজীপুর প্রতিনিধি:মোঃ ফরিদ হোসেন
গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারীর বাড়িতে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় পুলিশ বাড়ির মূল ফটক ও আশপাশের এলাকা ঘুরে দেখে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে।
তবে কী কারণে এবং কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।









