শরীয়তপুরের সখিপুরে হাজী নয়ন শরিফ সরকার কান্দি ঈদগাহ মাঠে ১৩ নভেম্বর শুক্রবার বিকালে মরহুম মনসুর আহমেদ সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন-৪ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শফিকুর রহমান কিরন (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাকসুদুর রহমান মুসু সরকার। সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদার।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন আসিফ সরকার।
আজকের ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন নিমতলা ফুটবল একাদশ বনাম সখিপুর ১নং ওয়ার্ড ফুটবল একাদশ। পরে ১ : ০ গোলে জয় লাভ করেন নীমতলা ফুটবল একাদশ। জয়ী দলকে ৫০ হাজার টাকা প্রাইজ মানি সহ ক্রেস্ট ও ট্রফি প্রদান করা হয় এবং রানারআপ দলকে ক্রেস্ট ও ট্রফি প্রদান করা হয়।
উক্ত মরহুম মনসুর আহমেদ সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১২ টি দল নিয়ে খেলা আয়োজন হয়েছে।
আলহাজ্ব শফিকুর রহমান কিরন বলেন, মরহুম মনসুর আহমেদ সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনে মাদক থেকে যুবসমাজকে দূরে রেখেছে। এমন আয়োজন হয়ে গ্রাম থেকে জাতীয় প্লেয়ার উঠে আসবে।
উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ইকবাল শরিফ সরকার, মঞ্জুরুল ইসলাম সরদার, সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মোজারুল ইসলাম সরদার, সখিপুর থানা সেচ্ছাসেবক দলের সভাপতি ফাইজুল ইসলাম সরদার, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ মাহমুদ সরদার,
বিশিষ্ট সমাজসেবক আজিজুল হক সরকার, সখিপুর ১ নং ওয়ার্ড জনপ্রতিনিধি কামাল হোসেন বেপারী, সমাজসেবক বাচ্চু মাঝি, সমাজসেবক সাইফুল ইসলাম সরদার, ২ নং ওয়ার্ড জনপ্রতিনিধি আবুল হোসেন সিকদার, সখিপুর থানা ছাত্রদলের সভাপতি বিএম কবির, সখিপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক তাসফিকুল ইসলাম তাসিন সরদারসহ স্থানীয় বিএনপি ও এলাকার গণ্যমান্য রাজনৈতিক ও স্থানীয় ব্যক্তিবর্গ।









