শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সারিয়াকান্দিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ রাশেদ মিয়া
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ am
১০৯
সারিয়াকান্দিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সারিয়াকান্দিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাদক থেকে তরুণ সমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার প্রত্যয়ে বগুড়ার সারিয়াকান্দিতে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শিরোপার লড়াইয়ে দুরন্ত ছাগলধরা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এমএস ছাগলধরা একাদশ। রানার্সআপ হয়েছে দুরন্ত ছাগলধরা ফুটবল একাদশ।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ছাগলধরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ছাগলধরা যুবসমাজ আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে স্থানীয় দুটি দল মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে এমএস ছাগলধরা একাদশ।

ফাইনাল খেলাকে ঘিরে সকাল থেকেই স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিকেলে শত শত দর্শকের উপস্থিতিতে মাঠ পরিণত হয় মিলনমেলায়। খেলোয়াড়দের নৈপুণ্য, দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যাশা ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। তাঁর পক্ষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সদস্য কাজী এরফানুর রহমান রেন্টু।

ফুলবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি।

আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন ফুলবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বুলু এবং ইউনিয়ন যুবদলের নেতা ফিরোজ কবির মাহবুব।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!