আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর প্রথম স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ২৮ জনের দলে নতুন অধিনায়ক ক্রিষ্টিয়ান রোমেরোসহ অনেকেই নেই। নতুন মুখ চেলসির ২১ বছরের ডিফেন্ডার আরন আনসেলমিনো।
২০২২ কাতার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে বর্ণাঢ্য ও গৌরবময় যাত্রার ইতি টানেন। শুরু হচ্ছে মেসি-পরবর্তী আর্জেন্টিনা যুগ। সেখানে বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ আছে আর্জেন্টিনার।
আগামী ১৩ নভেম্বর বুয়েন্স আইরেসে উরুগুয়ে আর ১৭ নভেম্বর কর্দোবায় কোস্টারিকার বিপক্ষে খেলবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দুই প্রীতি ম্যাচের জন্য মঙ্গলবার ২৮ সদস্যের দল দিয়েছেন কোচ স্কালোনি।
চোটের কারণে স্কোয়াডে নেই নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো, লাউতারো মার্তিনেস ও নিকো গঞ্জালেস। রদ্রিগো ডি পল ও জিওভানি লো সোলসো জায়গা হারিয়েছেন।