সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

এসকে শুভ কাশিমপুর কোনাবাড়ীপ্রতিনিধি গাজীপুর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ pm
৮
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

এস কে শুভ কাশিমপুর কোনাবাড়ী প্রতিনিধি গাজীপুর

‎

‎গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

‎

‎গাজীপুর মহানগরীর কাশিমপুরের গিয়াস উদ্দিন সরকার ফুটবল খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ।

‎

‎খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ফুটবলপ্রেমী, খেলোয়াড় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মাঠ।

‎

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। এ সময় তিনি বলেন, ফুটবল বাংলাদেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় একটি খেলা। দেশের বিভিন্ন প্রান্তে ফুটবলের প্রতি মানুষের যে ভালোবাসা রয়েছে, তা ধরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন ও খেলোয়াড়দের উৎসাহিত করা প্রয়োজন।

‎

‎তিনি বলেন, ফুটবল শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‎

‎গাজীপুরের কাশিমপুরে খেলাধুলার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, কাশিমপুরে একটি আন্তর্জাতিক মানের খেলার মাঠ তৈরির জন্য বাংলাদেশ সরকার প্রস্তুতি নিয়েছে।

‎

‎এর মাধ্যমে এই এলাকার খেলোয়াড়রা ভবিষ্যতে আরও ভালোভাবে প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

‎

‎প্রশাসক আরও বলেন, তিনি নিজেও ফুটবল খেলার একজন ভক্ত। ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা তাকে আনন্দিত করে। তাই স্থানীয় পর্যায়ে ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণদের মাঠমুখী করার ওপর গুরুত্ব দেন তিনি।

‎

‎তিনি ফুটবলপ্রেমী ও খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, খেলাধুলার প্রতি আগ্রহ ধরে রাখতে হবে এবং নিয়মিত মাঠে আসতে হবে। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের সহযোগিতা ও উৎসাহ দিতে সমাজের বিত্তবানসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

‎

‎আয়োজকরা জানান, প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের সামনে আসার সুযোগ তৈরি হবে।

‎

‎একই সঙ্গে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

‎

‎উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে কাশিমপুরের গিয়াস উদ্দিন সরকার ফুটবল মাঠে দর্শকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। প্রিয় দলের খেলা দেখতে মাঠে ছুটে আসেন বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা। তাদের উচ্ছ্বাস আর করতালিতে পুরো মাঠ হয়ে ওঠে উৎসবমুখর।

‎

‎আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মাধ্যমে গাজীপুরের ফুটবলে নতুন প্রাণের সঞ্চার হবে এবং স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে উঠে আসবে নতুন নতুন প্রতিভাবান ফুটবলার।

‎

‎এসকে শুভ

‎কাশিমপুর কোনাবাড়ী প্রতিনিধি গাজীপুর

‎তারিখ ২৭-৯-২০২৬ ইং

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!