বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মাদারীপুরের শিবচরে দ্বিতীয়খণ্ড ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: মাদবরকান্দি চ্যাম্পিয়ন

মোঃ শামীম আহমেদ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ am
৩৭
মাদারীপুরের শিবচরে দ্বিতীয়খণ্ড ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: মাদবরকান্দি চ্যাম্পিয়ন

মাদারীপুরের শিবচর উপজেলার খলিফা কান্দি হাই স্কুল মাঠে উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো "দ্বিতীয়খণ্ড ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬"-এর ফাইনাল ম্যাচ। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ফাইনালে নদীরপাড় একাদশকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাদবরকান্দি একাদশ।

দ্বিতীয়খণ্ড ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এই জমজমাট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মাদারীপুর-১, মাদারীপুর-২ ও ফরিদপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হেলেন জেরিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট জামিলুর রহমান মিঠু যুগ্ন আহবায়ক মাদারীপুর জেলা বিএনপি মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া সদস্য মাদারীপুর জেলা বিএনপি

দ্শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোতাহার হাওলাদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব কামাল হোসেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব শাহাদাত হোসেন খান ও সদস্য সচিব জনাব সোহেল রানাসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ফাইনাল ম্যাচের টানটান উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে মাদবরকান্দি দল ৩ গোল এবং নদীরপাড় দল ২ গোল করে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য জনাব হেলেন জেরিন খান বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের টুর্নামেন্ট নিয়মিত হওয়া উচিত। আমি আশা করি, আমাদের এই মাঠ থেকেই একদিন কেউ বিশ্বমানের ফুটবলার হয়ে মেসি কিংবা রোনালদোর মতো বিশ্ব রেকর্ড গড়ে দেশের নাম উজ্জ্বল করবে।

খেলা শেষে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক ও তরুণ সমাজের মধ্যে এক অভূতপূর্ব আনন্দের আমেজ লক্ষ্য করা যায়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!