হাকিমপুর হিলি প্রতিনিধি।
বিরামপুর (বড় মাঠ) মিনি স্টেডিয়ামে জমকালো আয়োজনে উৎসবমুখর ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ' মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতিদেশনেত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’। আজ শনিবার (৩ অক্টোবর) বিকেলে বিরামপুর উপজেলার (বড় মাঠ) মিনি স্টেডিয়ামে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয় সহ অতিথি বৃন্দ মাঠে পৌঁছালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা অতিথিদের বরণ করে নেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর অতিথি বৃন্দ আসন গ্রহণ করেন।
উদ্বোধনের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয়। শুরু হয় ডিসপ্লে পর্ব প্রথমে হাকিমপুর উপজেলার আদিবাসী সম্প্রদায়ের নারী ও পুরুষের নৃত্য পরিবেশন, এরপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগাত শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করেন। পরে টুর্নামেন্টের উদ্বোধক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধান অতিথি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি। মাঠে গিয়ে বেলুন উড়িয়ে এবং শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দেন। তারপর মাঠে দুই দলের খেলোয়াড় ও পরিচালকদের কুশল বিনিময় শেষে আনুষ্ঠানিক ভাবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক গোলকিপার ও বর্তমান সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি তাঁর বক্তব্যে যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্বাস্থ্যের অধিকারী রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, বিরামপুরের এই মিনি স্টেডিয়াম থেকে আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি হবে। উদ্বোধনী বক্তব্য শেষে উপস্থিত খেলোয়াড়, দর্শক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রতি শুভকামনা জানিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা ঘোষণা করা হয়।
খেলা দেখতে স্টেডিয়ামজুড়ে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে। দর্শকরা ব্যানার ও করতালি দিয়ে পছন্দের দলকে উৎসাহ প্রদান করেন। স্থানীয় ক্রীড়ামোদী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য জাতীয় মুক্তিযোদ্ধা সংসদ দলের সাবেক গোলকিপার তিতুমীর চৌধুরী টিটু বলেন, আজকের যিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক ভাই। তাঁর ড্রেসিং রুমে অনেক গল্প আড্ডায় সময় পার করেছি। আমি বিশ্বাস করি তাঁর হাতে যেহেতু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দ্বায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। অবশ্যই বাংলাদেশের তরুণ ও যুবকরা তাঁর দিকনির্দেশনায় ভালো অবস্থানে যাবে ইনশাআল্লাহ! তিনি আরও বলেন,আমাদের দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মহোদয় তিনি খুবই আন্তরিক মানুষ। তাঁর নিরলস পরিশ্রমের ফসল আজকের এই টুর্নামেন্ট। আজকের টুর্নামেন্টের উদ্বোধক আমিনুল হক ভাইকে দেওয়ার মতো কিছু নেই তাই উদ্বোধনী ম্যাচে বিরামপুর-হাকিমপুর উপজেলা সমন্বয়ে গঠন করা দলের গোলকিপার হিসেবে মাঠে নেমেছি। উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে নবাবগঞ্জ- ঘোড়াঘাট উপজেলা সমন্বয়ে গঠন করা দলকে হারিয়ে জয়লাভ করেছি। টুর্নামেন্টের আহবায়ক ও হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান বলেন,দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলার (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) ২৩ টি ইউনিয়ন ও ৩ টি পৌরসভা মিলে মোট ২৬ টি দলের খেলা অনুষ্ঠিত হবে। চারটি উপজেলায় এই টুর্নামেন্টের বিভিন্ন খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা এই মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ! আগামী ৯ অক্টোবর হাকিমপুর উপজেলায় এই টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপির সহধর্মিণী ডাঃ শরিফা করিম স্বর্ণা, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান রাজা মাষ্টার, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রুবেল, পৌর