রবিবার, ১১ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শাজাহানপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আল আমিন ক্রীড়া চক্র

মো. মহিউদ্দিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:১৮ pm
৩৫
শাজাহানপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আল আমিন ক্রীড়া চক্র

মাল্টিমিডিয়া রিপোর্টার :

বগুড়ার শাজাহানপুরে উৎসবমুখর পরিবেশে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার মাড়িয়া ঐতিহ্যবাহী খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে টাইব্রেকারে নগর অল স্টার ক্লাবকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আল আমিন ক্রীড়া চক্র।

মাড়িয়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে এবং শাজাহানপুর উপজেলা যুবদলের সার্বিক তত্ত্বাবধানে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

দ্বিতীয় সেমিফাইনালে নগর অল স্টার ক্লাব ও আল আমিন ক্রীড়া চক্রের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দলই গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় আল আমিন ক্রীড়া চক্র। ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন নগর অল স্টার ক্লাবের জাহিদ হাসান। সেরা গোলরক্ষকের পুরস্কার পান আল আমিন ক্রীড়া চক্রের গোলরক্ষক সাকিব হাসান।

এর আগে গত ১ অক্টোবর অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে কামারপাড়া স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে খেলোয়াড় কল্যাণ সমিতি নয়মাইল। ফলে টুর্নামেন্টের ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে খেলোয়াড় কল্যাণ সমিতি নয়মাইল ও আল আমিন ক্রীড়া চক্র।

মাড়িয়া যুব কল্যাণ সংঘের সভাপতি ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাদশা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রহমান শম্ভু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদত হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শাজাহানপুর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

মাড়িয়া যুব কল্যাণ সংঘের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি দেখা যায়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!