শনিবার, ২১ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে আগামী ২৩ নভেম্বর শুরু হচ্ছে টেপবল বিপিএল-২০২৬-এর দ্বিতীয় আসর।

কালিয়াকৈরে আগামী ২৩ নভেম্বর শুরু হচ্ছে টেপবল বিপিএল-২০২৬-এর দ্বিতীয় আসর।
বক্তব্য ।
Google পছন্দে যোগ করুন

প্রতিনিধি : নুরুল ইসলাম নাহিদ

কালিয়াকৈর, গাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈরে আগামী ২৩ নভেম্বর শুরু হচ্ছে টেপবল বিপিএল-২০২৬-এর দ্বিতীয় আসর। বাংলাদেশ টেপবল ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে শফিপুরের পূর্ব চান্দুরা স্পোর্টিং ক্লাব মাঠে বসবে এ ক্রিকেট টুর্নামেন্টের আসর।

এতে দেশ-বিদেশের ১২টি দল অংশ নেবে। পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ক্রিকেটাররা খেলায় অংশ নেবেন।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা, রানার্সআপ দল পাবে ৫ লাখ টাকা প্রাইজমানি। আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

আয়োজকদের তথ্য অনুযায়ী, টুর্নামেন্টের খেলাগুলো পাকিস্তানের একটি স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। ইতোমধ্যে খেলা আয়োজনের জন্য মাঠ ও গ্যালারির প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

টেপবল বিপিএলের সভাপতি সারোয়ার হোসেন আকুল জানান, আগামী ২৩ নভেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী ছ্যায়েদুল আলম বাবুল ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানের।

এ আয়োজনের উদ্যোক্তা গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ এন এম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির সাবেক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকার কথা রয়েছে নিউ শফিপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আজিজুল ইসলাম, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. বখতিয়ার, নিমন্ত্রণ কনভেনশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম খান এবং শফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান।

টুর্নামেন্টের সার্বিক আয়োজনে সভাপতিত্ব করবেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী সাইজুদ্দিন আহমেদ।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে টেপবল ক্রিকেটের প্রসার ঘটবে এবং দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশের নতুন সুযোগ সৃষ্টি হবে।

Link Copied