শনিবার, ১০ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

মোঃ আলমগীর হোসাইন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৯ pm
৩৪
মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জামালপুর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে পৌর শহরের মিয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পৌর শহরের মিয়া বাজার এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য জগলুল হাসানের ছেলে সাইফ এবং বালিজুড়ী ইউনিয়নের তারতা পাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে জীবন আহমেদ।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানা-পুলিশের একটি বিশেষ টিম পৌর শহরের মিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে সাইফ ও জীবনকে তল্লাশি করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে সাইফ পূর্বেও একটি মাদক মামলায় জেল খেটে সম্প্রতি জামিনে মুক্ত ছিলেন। শুক্রবার দুপুরে আটককৃত দুজনকে বিচারিক কার্যক্রমের জন্য জামালপুর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!