রবিবার, ২২ নভেম্বর ২০২৬

নওগাঁয় ভ্যানসহ দুই শ্যালো মেশিন চোর গ্রেপ্তার, উদ্ধার চোরাই মাল

নওগাঁয় ভ্যানসহ দুই শ্যালো মেশিন চোর গ্রেপ্তার, উদ্ধার চোরাই মাল
Google পছন্দে যোগ করুন

নওগাঁ সদর মডেল থানা পুলিশের সফল অভিযানে চুরি হওয়া দুটি শ্যালো মেশিনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চোরাই মাল পরিবহনে ব্যবহৃত একটি ভ্যানও জব্দ করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ২০ নভেম্বর ২০২৬ তারিখে নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল তিলকপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুইজন ব্যক্তি ভ্যানে করে দুটি শ্যালো মেশিন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনগণের সহযোগিতায় তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাসুদ রানা মাসুম (৩১), পিতা মৃত আজাহার এবং মো. নিলয় হোসেন (২১), পিতা মৃত জিল্লুর রহমান। তাদের বাড়ি নওগাঁ জেলার, আত্রাই থানার কাশিয়াবাড়ী এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আত্রাই এলাকা থেকে শ্যালো মেশিন দুটি চুরি করে নিয়ে আসার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়। পুলিশ চুরি হওয়া শ্যালো মেশিন দুটির প্রকৃত মালিক শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ জনগণের সহযোগিতা কামনা করেছে।

Link Copied