রবিবার, ২২ নভেম্বর ২০২৬

কোটালিপাড়ায় ওয়ার্ড বিএনপির সভাপতির বাড়িতে আগুন দিল দুর্বোত্তরা।

কোটালিপাড়ায় ওয়ার্ড বিএনপির সভাপতির বাড়িতে আগুন দিল দুর্বোত্তরা।
Google পছন্দে যোগ করুন

কোটালিপাড়া সংবাদদাতা ঃ হোসেন আলী রানা

গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাজা তালুকদার (৪৮) পিতা আন্জুব তালুকদার, নৈয়ারবাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে দুর্বোত্তরা।গত ২০ তারিখে রাত ১০ টার দিকে ফাঁকা বাড়িতে ঘরের তালা ভেঙে ভিতরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।এসময়ে ঘরের ভিতরে আসবাবপত্র জ্বালিয়ে দেয় আলমারি ভেঙ্গে ২ ভরি স্বর্ণ ও নগদ ১,৬৫,০০০ হাজার টাকা লুট করে নেওয়ার ঘটনা ঘটে। ভুক্তভোগী রাজা তালুকদার ও তার সহধর্মিণী জানান এমন ঘটনার তৃব্র নিন্দা জানাই সাথে এই দুষ্কৃত কারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি চাই। বি এন পি করার অপরাধে এধারনের তান্ডব চালিয়েছে দুর্বৃত্তরা ।রাজা তালুকদার বলেন বিভিন্ন ভাবে ফোনে এখনও প্রান নাশের হুমকির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। প্রসাশন না থাকার কারনে অভিযোগ ও করতে পারছিনা। স্থানীয় জনগন বলেন আমরাও দিনপার করছি অকুত ভয়ে কখন কি হয়। টুঙ্গিপাড়া -কোটালিপাড়া ৩(আসনের) সংসদ সদস্য এস এম জিলানী ভাইয়ের কাছে অনুরোধ করে বলছি আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য।

Link Copied