শনিবার, ১০ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আশুলিয়ায় ডিবির অভিযানে ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৫ pm
২৩৭
আশুলিয়ায় ডিবির অভিযানে ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। গ্রেপ্তার ব্যক্তির নাম মোঃ এরশাদ হোসেন (৪৫)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দেশের বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনায় সম্পৃক্ত থাকার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর ) রাত ১২টা ৫ মিনিটে আশুলিয়া থানাধীন পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) মো. আবদুল মুত্তালিবসহ পুলিশের একটি দল।

অভিযানকালে পবনারটেক এলাকা থেকে এরশাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার পিতার নাম মৃত ইদ্রিস আলী দেলোয়ার। তার স্থায়ী ঠিকানা জামালপুর সদর থানার চুরশি ঢুলিপাড়া এলাকায়। বর্তমানে তিনি আশুলিয়া থানাধীন পবনারটেক এলাকায় বসবাস করতেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।া

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর এরশাদ হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় দেশের বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।

এ ছাড়া তার পিসিপিআর (পূর্ববর্তী অপরাধ-সংক্রান্ত পুলিশি রেকর্ড) পর্যালোচনা করে মোট চারটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দুটি চুরির মামলা, একটি ডাকাতির মামলা এবং অপরটি অন্যান্য ধারার মামলা বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার এরশাদ হোসেনকে ডাকাতির প্রস্তুতি-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান অপরাধ দমনে চলমান কার্যক্রমের অংশ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!