শনিবার, ১০ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে তালাবদ্ধ ঘর থেকে দুই বছরের শিশুর মরদেহ উদ্ধার

মোঃএমরুল ইসলাম
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ pm
৫৯
মনোহরদীতে তালাবদ্ধ ঘর থেকে দুই বছরের শিশুর মরদেহ উদ্ধার

নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদী উপজেলার পশ্চিম নয়া পাড়া গ্রামে তালাবদ্ধ বসতঘর থেকে দুই বছর বয়সী এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘরের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা টুনি বেগম তার বাবা নাজমুলের দ্বিতীয় স্ত্রী। স্থানীয়দের দাবি, টুনি বেগম মানসিকভাবে অসুস্থ। ঘটনার দিন বিকেলে তাঁকে শিশুটিকে নিয়ে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে পিচ্ছিল রাস্তায় পড়ে যাওয়ার ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান। পরে নাজমুল ঘরের বিছানায় কম্বল মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান বলে প্রতিবেশীদের জানান।

এরপর তিনি ঘরে তালা দিয়ে চলে যান। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

তবে শিশুটির মৃত্যু কখন, কীভাবে এবং কী কারণে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!