শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাসন থানার বিশেষ অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

মোঃ ফরিদ হোসেন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ pm
৭
বাসন থানার বিশেষ অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি | মোঃ ফরিদ হোসেন

গাজীপুরের বাসন থানা পুলিশ ০৮ অক্টোবর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে একটি ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামীসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মোঃ জাহিরুল (৪৬), পিতা-মাবার মোহাম্মদ, মাতা-মালেকা। তার স্থায়ী ঠিকানা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার ভানোর (হলদিয়াবাড়ী হাট) গ্রামে। বর্তমানে তিনি গাজীপুর জেলার বাসন থানাধীন ভোগড়া (বাইপাস) এলাকায় রিপনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ইউনুস আলী (৩৮), পিতা-মোঃ আব্দুল হাকিম, গাজীপুর সদর থানার টেকিপাড়া (টেকনগপাড়া) এলাকার বাসিন্দা। তার সঙ্গে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বাসন থানা পুলিশ জানায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!