বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে ১৬৩ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালিউল্লাহ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৫ pm
১২
শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে ১৬৩ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৬৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৬৫ হাজার ২০০ টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (০৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় (১৯:৩০ ঘটিকা) মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। টহল দলটি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাটুলপাড়া গ্রামে সীমান্ত পিলার ১৮৪/৩-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১৬৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক কারবার রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!