বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

মোঃএমরুল ইসলাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ pm
৪১
মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নরসিংদী মনোহরদী প্রতিনিধি;

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাস্টারের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে খিদিরপুর বাজারে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসীর অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয়ভাবে ‘সুরুজ ডাক্তার’ নামে পরিচিত জালাল উদ্দিন ভূঁঞা সংবাদ সম্মেলনে মানিক মাস্টারের বিরুদ্ধে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, গাছপালা কেটে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন অভিযোগ করেছেন। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বক্তারা বলেন, ঘটনার সঙ্গে মানিক মাস্টারের কোনো সম্পৃক্ততা নেই।

তারা আরও দাবি করেন, রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে এসব অভিযোগ আনা হয়েছে এবং এর মাধ্যমে মানিক মাস্টারের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে।

মানববন্ধন থেকে অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং তদন্তের আগে কাউকে হয়রানি না করার দাবি জানানো হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!