শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ফরিদপুরের ভাঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

মোঃ রোকনুজ্জামান
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ am
ফরিদপুরের ভাঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ

আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর নৌকা বাইচ । শুক্রবার বিকেলে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের ঝালডাঙ্গা বিলে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এবং সমাজ সেবক শামিম হোসেনের পৃষ্ঠপোষকতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। প্রতিযোগিতায় ৮ টি নৌকা অংশ নেয়। বিজয়ী নৌকা সহ অংশগ্রহণকারী প্রতিটি নৌকাকে একটি করে ফ্রিজ প্রদান করা হয়। এদিন ঝালডাঙ্গা বিলে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল নামে। নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও এ মিলনমেলায় এসে নৌকা বাইচ উপভোগ করেন। নৌকা বাইচকে কেন্দ্র করে রাস্তার দু,পাশ সহ আশপাশে বসে গ্রামীণ মেলা। এতে নারী সহ বিপুল সংখ্যক শিশু কিশোর ভীড় করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, আমাদের জারি,সারি,ভাটিয়ালি, নৌকা বাইচ গ্রামীণ জনপদের ঐতিহ্য। সবাইকে ঐতিহ্য ধরে রাখতে হবে।

এ নৌকা বাইচ কমিটির আহ্বায়ক মোঃ শামিম হোসেন বলেন, হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্য ফিরিয়ে আনারও চেষ্টার অংশ হিসেবে এ আয়োজন করা হচ্ছে। এ ধরনের নির্মল বিনোদন আমাদের যুব সমাজকে মাদকের নেশা থেকে দূরে রাখবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবৃন্দ। প্রথম পুরস্কারটি বিজয় অর্জন করেন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবারী ইউনিয়নের মৃধা বাড়ী গ্রামের নিউটন বসু বাচারী নৌকা বৈতরণী প্রথম স্থান অধিকার করে ফ্রীজ উপহার পান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!