মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

মোঃ লিটন
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৭:৩৪ pm
৪২
নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু
ছবি: নিহত জেলে করিম মন্ডল এর মরদেহ

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে করিম মন্ডল (৩৬) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ আগষ্ট) বিকেলে পৌর এলাকার এমএন বাঁধ সংলগ্ন গড়াই নদীতে এ ঘটনা ঘটে।

নিহত করিম মন্ডল (৩৬) খোকসা উপজেলার হিলালপুর গ্রামের মান্য মন্ডলের ছেলে । তিনি পেশায় জেলে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার বিকেলে ডিঙি নৌকা নিয়ে গড়াই নদীতে মাছ ধরতে যান করিম মন্ডল। মাছ ধরার একপর্যায়ে মথুরানাথ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নদীতে প্রবল স্রোতের কবলে পড়ে তিনি নৌকা থেকে পানিতে পড়ে যান। এ সময় তার পায়ে মাছ ধরার জাল পেঁচিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, গড়াই নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে, এবিষয়ে নৌ পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!