মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মোরেলগঞ্জে শিক্ষাঙ্গনে দুর্নীতির মহোৎসব: প্রশ্নফাঁস ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত দুই শিক্ষক

মো: মুন্না শেখ
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৯:৫০ am
৯৯
মোরেলগঞ্জে শিক্ষাঙ্গনে দুর্নীতির মহোৎসব: প্রশ্নফাঁস ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত দুই শিক্ষক

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস এবং বিদ্যালয় পরিচালনার বিভিন্ন বরাদ্দের টাকা লুটপাটের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেবি দেবনাথ এবং সহকারী শিক্ষক অনিমেষ দেবনাথ। তাদের যোগসাজশেই মূলত এই অপকর্ম দীর্ঘদিন ধরে চলে আসছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে তা বিভিন্ন উপায়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক বেবি দেবনাথ এর আগেও বিভিন্ন সময়ে বিদ্যালয়ের নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত ছিলেন। স্কুল প্রতিষ্ঠার পর থেকে সরকারি বিভিন্ন খাতের বরাদ্দের টাকা নয়ছয় ও লুটপাট করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে ক্ষুব্ধ হয়ে স্থানীয় ম্যানেজিং কমিটির পক্ষ থেকেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। কিন্তু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব অভিযোগের সঠিক তদন্ত ও বিচার না হওয়ায় তাদের সাহস আরও বেড়ে যায়। সর্বশেষ, শিক্ষার্থীদের চলমান বা সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগেই গোপনে ফাঁস করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে এই শিক্ষকের বিরুদ্ধে।

গোপন রেকর্ডিংয়ে চাঞ্চল্যকর স্বীকারোক্তি:

অনুসন্ধানে জানা যায়, প্রশ্ন ফাঁসের এই ঘটনা নিয়ে সম্প্রতি একটি গোপন কথোপকথনের অডিও রেকর্ড সংরক্ষিত হয়েছে। ওই রেকর্ডিংয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক নিজের মুখে স্বীকার করেছেন যে, তিনি এই প্রশ্নপত্র ফাঁসের কাজের সাথে জড়িত ছিলেন এবং অতীতেও তিনি এই অনিয়ম চালিয়ে আসছেন।

সাংবাদিকদের সামনে থেকে পলায়ন ও ম্যানেজের অপচেষ্টা:

এদিকে, সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ও অভিযোগের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা প্রধান শিক্ষক বেবি দেবনাথের বক্তব্য নিতে তার কর্মস্থলে যান। এ সময় তার সব অপকর্ম ও দুর্নীতির চিত্র সাংবাদিকদের ক্যামেরা ও তথ্যে ধরা পড়ে গেলে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা না দিয়ে ক্যামেরা ও সাংবাদিকদের সামনে থেকে উঠে চলে যান। পরবর্তীতে সংবাদ যেন প্রকাশ না হয়, সেজন্য তিনি সাংবাদিকদের বিভিন্নভাবে ‘ম্যানেজ’ করার ব্যর্থ অপচেষ্টাও চালান।

এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংসকারী এবং দুর্নীতির সাথে জড়িত এমন শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। তা না হলে শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!