মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

রাড়ীপাড়া ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মো: মুন্না শেখ
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ১০:২৮ pm
রাড়ীপাড়া ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাগেরহাটের কচুয়ায় রাড়িপাড়া ইউনিয়ন ওয়ার্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকালে উপজেলার গোয়ালমাঠ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৯ নম্বর ওয়ার্ড ১-০ গোলে ২ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে।

বিকালে খেলা শুরু আগেই হাজার হাজার দর্শকে পরিপূর্ণ হয়ে যায় মাঠের চারপাশ। স্কুলের ছাদেও ছিল ফুটবল প্রেমিদের ভিড়। দীর্ঘদিন পরে এমন আয়োজনে খুশি স্থানীয়রা।

পুরো মাঠ জুড়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল জাতীয় কাবাডি দলের সাবেক ক্যাপ্টেন তুহিন তরফদার। তিনি বলেন, ‘১২ বছর ধরে কাবাডি খেলছি। ফুটবল তেমন খেলা হয় না। তারপরও এলাকার ভাই-বন্ধুর সাথে খেলে অনেক ভাল লাগল। যুব সমাজকে ভাল পথে নিতে এমন আয়োজনের প্রশংসা করেন তিনি।’

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

এ সময়, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হোসেন, উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেল, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন ডাকুয়াসহ খেলোয়াড় ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

খেলোয়াড়দের উদ্দেশে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে ক্রীড়াকে যারা পেশা হিসেবে নিচ্ছে, সেই পেশাজীবীদের মাসিক ভাতা দেয়া শুরু হয়েছে। বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। আগে খেলোয়াড়রা নিশ্চিত থাকনা কি হবে! এখন সরকার খেলোয়াড়দের দায়িত্ব নিচ্ছে. পরিবারের পাশে দাড়াচ্ছে, যাতে সে ভাল করতে পারে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ক্রিকেট, ফুটবল, কাবাডিসহ বিভিন্ন খেলায় যারা ভাল করছে, তাদেরকে বিকেএসপিতে ভর্তির সুযোগ করে দিতে হবে। সেই সাথে তাদেরকে উৎসাহ ও অন্যান্য সুযোগ সুবিধার মাধ্যমে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে কচুয়ার প্রতিনিধিত্ব করতে পারেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!