১৪ আগস্ট ২০২১, এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মোক্তার হোসেন সরকার।
কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে সাপ্তাহিক ধরলা, দৈনিক চাঁদনী বাজার ও দৈনিক কুড়িগ্রাম খবরসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।
তাঁর মৃত্যুবার্ষিকীতে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করা হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।